চট্টগ্রাম   সোমবার, ২৩ নভেম্বর ২০২৬  

শিরোনাম

মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে  যুগ্মসচিব মো. সাইদুজ্জামান।

আমাদের ডেস্ক :    |    ০৮:৩৮ পিএম, ২০২৬-১০-০৭

মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে  যুগ্মসচিব মো. সাইদুজ্জামান।

কক্সবাজারের মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের (প্রকল্প বাস্তবায়ন-১ শাখা) যুগ্মসচিব মো. সাইদুজ্জামান।

বুধবার (৭ অক্টোবর) সকালে তিনি সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা ও স্বাস্থ্য কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখার পাশাপাশি রোগীদের চিকিৎসাসেবা, অবকাঠামো ও চলমান কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য নেন।

পরিদর্শনকালে আইসো (ISO) প্রকল্পের আওতায় পরিচালিত বিভিন্ন স্বাস্থ্যসেবা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন যুগ্মসচিব। বিশেষ করে সিজারিয়ান অপারেশন, গর্ভবতী মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা কার্যক্রমের বিষয়ে খোঁজ নেন তিনি।

এ ছাড়া হাসপাতালের নিউবর্ন স্ট্যাবিলাইজেশন ইউনিট (NSU), ক্যাঙ্গারু মাদার কেয়ার (KMC), সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন (SAM) ওয়ার্ড, জেনারেল সার্জারি বিভাগসহ বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন। পরিদর্শন শেষে হাসপাতালের চলমান সেবা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহফুজুল হক, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আজমল হুদা, ডেন্টাল সার্জন ডা. মো. সুজা উদ্দীন ফারুক সোহান, মনির বিন সুলতানসহ হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা।

পরিদর্শন শেষে যুগ্মসচিব মহেশখালীর সাধারণ ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য মানসম্মত ও নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন।

মোহাম্মদ মহি উদ্দিন, মহেশখালী

রিটেলেড নিউজ

গোপালগঞ্জে বিএনপি নেতাকে অপহরণ, ২ লাখ টাকায় মুক্তি

গোপালগঞ্জে বিএনপি নেতাকে অপহরণ, ২ লাখ টাকায় মুক্তি

অনলাইন ডেস্ক: : ঢাকা থেকে বাগেরহাটে ফেরার পথে গোপালগঞ্জে মারধর ও অপহরণের শিকার হয়েছে বাগেরহাট জেলা বিএনপির সদস্য...বিস্তারিত


মহেশখালীতে একের পর এক সড়ক দুর্ঘটনা: চলতি বছরে প্রাণহানি বেড়ে ১৪, আহত শতাধিক

মহেশখালীতে একের পর এক সড়ক দুর্ঘটনা: চলতি বছরে প্রাণহানি বেড়ে ১৪, আহত শতাধিক

মহেশখালী প্রতিনিধি: : ওয়াজেদুল হক মণি : কক্সবাজারের মহেশখালীতে একের পর এক সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় দ্বীপবাসীর মধà...বিস্তারিত


রোহিঙ্গাদের নাগরিকত্ব ও নিরাপত্তা দিয়ে ফেরাতে হবে: উখিয়ায় পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের নাগরিকত্ব ও নিরাপত্তা দিয়ে ফেরাতে হবে: উখিয়ায় পররাষ্ট্রমন্ত্রী

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায় বাস্তবায়নের মাধ্যমে রোহিঙ্গাদের নিরাà...বিস্তারিত


লামা-আলীকদম সড়কে বাসচাপায় মোটরসাইকেল আরোহী পুলিশ কনস্টেবল নিহত

লামা-আলীকদম সড়কে বাসচাপায় মোটরসাইকেল আরোহী পুলিশ কনস্টেবল নিহত

চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : লামা-আলীকদমে যাত্রীবাহী বাসের চাপায় মোটর সাইকেল আরোহী সাজু চক্রবর্তী (৩৫) নà¦...বিস্তারিত


স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনবান্ধব ঈদগাঁও গড়তে চান চেয়ারম্যান প্রার্থী লায়েক ইবনে ফাজেল

স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনবান্ধব ঈদগাঁও গড়তে চান চেয়ারম্যান প্রার্থী লায়েক ইবনে ফাজেল

নিজস্ব প্রতিবেদক : মিজবাহ উদ্দীন আরজু : কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্à¦...বিস্তারিত


ঈদগাঁও উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত মাওলানা ছলিম উল্লাহ জিহাদি

ঈদগাঁও উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত মাওলানা ছলিম উল্লাহ জিহাদি

ঈদগাঁও প্রতিনিধি : : ​মিছবাহ উদ্দিন : ​বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈদগাঁও উপজেলা শাখার ২০২৭-২৮ সেশনের আমির হিসেবে পুনর্নà...বিস্তারিত



সর্বপঠিত খবর

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার: : মনছুর আলম মুন্না : কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় যৌথ অভিযান চালাতে গিয়ে গোলà¦...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর